২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে দেশি গরুতে জমে উঠেছে গ্রামাঞ্চলে পশুর হাট অন্য বছরের তুলনায় দামও কম

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে এবার দেশি গরুতে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। হাটগুলোতে দেশি গরু-ছাগলসহ সব ধরনের পশু উঠছে। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হাট। এবার ভারতীয় গরুর প্রভাব না থাকায় দেশি খামারিরা স্বস্তি পেয়েছেন। দামও ভাল পাচ্ছেন বিক্রেতারা। ঈদ ঘনিয়ে আসতেই বাড়ছে ক্রেতাদের ভিড়। গত বছরের তুলনায় এবার কোরবানির পশুর দাম তুলনামূলক কম। তবে বিক্রেতারা ন্যায্য দামও পাচ্ছেন। তানোরে পশু কেনাবেচার জন্য বেশ কয়েকটি হাট রয়েছে। এর মধ্যে সব চাইতে বড় হাট মুন্ডমালা পশু হাট।

সোমবার সরেজমিনে মুন্ডমালা পৌর সভার মুন্ডমালা পশু হাটে গিয়ে দেখা গেছে, ছোট, বড়, মাঝারি ধরনের গরু কেনা-বেচা জমজমাট হয়ে উঠেছে হাট। কাক ডাকা ভোর থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যবসায়ী ও খামারিরা এ হাটে ছাগল নিয়ে এসেছেন এই হাটে। ১০ পর্যন্ত চলে ছাগলের বেচা কেনা। ১০ টার পর হাটে আসতে থাকে গরু। দুপুর হওয়ার আগেই গরুতে ভোরে উঠে পুরো হাট। প্রচন্ড ভিড করে ক্রেতা বিক্রেতারা গরুর দামাদামি করে গরু কিনছেন। তবে, অন্য যেকোন বছরের তুলনায় এবছর দাম তুলনা মুলক কম।

সোমবার মুন্ডমালা ঈদের শেষ হাট হওয়ায় সন্ধ্যা পর্যন্ত কেনা-বেচা করতে দেকা গেছে ক্রেতা বিক্রেতাদের। এ হাটে মাঝারি ধরনের গরু বেশি দেখা যাচ্ছে। গ্রামাঞ্চলের হাট গুলোতে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে মাঝারি সাইজের গরু। যার কারণে মাঝারি সাইজের গরুর দিকে ঝুঁকছে ক্রেতারা। এসব গরু মূলত ৭০ হাজার টাকা থেকে ১ লাখ বা ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মাঝারির চেয়ে একটু বড় গরু বিক্রি হচ্ছে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। আর ছোট সাইজের গরু বিক্রি হচ্ছে ৬৫ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। বিশেষ করে এবার নাম ডাকের মত বড় গরু হাটে অনেক কম উঠছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ৪৬ পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে

হাটে কেনা-বেচা করতে আসা ক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। গরু নিয়ে আসা ইকবাল হোসেন বলেন, আমি বেশ কয়েকটি গরু নিয়ে এসেছিলাম সব বিক্রি হয়ে গেছে। দাম ভালো পেয়েছি, লোকসান হয়নি। ক্রেতারাও খুশি। গরু ব্যবসায়ী সোলেমান হোসেন বলেন, ভারত থেকে এবার গরু-মহিষ আমদানি নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবির তৎপরতায় ভারতীয় গরু-মহিষ নেই। তারপরও গত বছরের তুলনায় এবার ক্রেতা এখনও কিছুটা কম। ক্রেতা কমের সাথে এবার দামও কম। তিনি বলেন এবার দেশীয় জাতের পর্যাপ্ত গরু মহিষ কোরবানির জন্য রয়েছে। খামারিরা আগে থেকেই এসব গরু লালন পালন করেছেন।

আরও পড়ুনঃ   রাকাবকে একীভূতরণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কিন্তু দাম কম হলে তারা তো লোকসানের মুখে পড়বে। গরু কিনতে আসা রায়হান আলী বলেন, গত বছরের তুলনায় এবার দাম একটু কম হওয়ায় আগেই গরু কিনে নিলাম। সামনে দাম বাড়ার সম্ভবনা রয়েছে। তাই দেরি না করে কোরবানির গরু কিনলাম। শুক্রবার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করতে যাওয়া খামারি রুস্তম আলী বলেন, এবার তার খামারে ৫টি মাঝারি সাইজের গরু রয়েছে। চৌবাড়িয়া হাটে তিনি ৩টি গরু বিক্রি করে ২ টি গরু মুন্ডমালা হাটে এনেছেন। কিন্তু যে দাম হাঁকা হচ্ছে তাতে লাভ হবে কম। তিনি বলেন, অনেক আশা করে এবার খামারে গরু পালন করেছি। তিনি বলেন, ৩ টি গরু বিক্রি করে লাভ হয়েছে। আশা করছি এই ২ টিতেও লাভ হবে।

সব মিলিয়ে এবছর দেশী গরুতেই হচ্ছে কুরবানী। ফলে, কামারীরা যেমন লাভের মুখ দেখছেন, তেমনি দামও তুলনা মুলক কম। ঈদের শেষের দিকে এসে জমে উঠেছে তানোর উপজেলার মুন্ডমালা পৌর সভার কুরবানীর পশুর হাট গুলো। অপর দিকে তানোরে মঙ্গলবার ও শুক্রবার তানোর গোল্লা পাড়ায় বসবে পশুর হাট এবং এই অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট চৌবাড়িয়ায় শুক্রবার ঈদের শেষ হাট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST