২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে অতিরিক্ত ভোল্টেজে একাধিক বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় পিডিপির অবহেলার কারণে থানার মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক বৈদ্যুতিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হঠাৎ অতিরিক্ত ভোল্টেজ ওঠানামার ফলে একাধিক আবাসিক বাড়ির ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ফ্যান ও বাল্বসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ লাইনে হঠাৎ অস্বাভাবিক ভোল্টেজ বৃদ্ধি পায়। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় মুহূর্তের মধ্যেই বিভিন্ন বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে বিএনপি নেতা বাচ্চুকে প্রকাশ্যে কুপিয়ে জখম মামলায় কোয়েলসহ ৯ জন কারাগারে

ভুক্তভোগী খাইরুল ইসলাম জানান, হঠাৎ করে ঘরের আলো খুব উজ্জ্বল হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিকট শব্দে ফিউজ কেটে যায়। পরে দেখা যায় ফ্রিজ ও টেলিভিশন আর চালু হচ্ছে না। বিদ্যুৎ অফিসে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরেক বাসিন্দা মামুন বলেন, পিডিপির দায়িত্বজ্ঞানহীনতার কারণেই সাধারণ মানুষ বারবার ক্ষতির শিকার হচ্ছে। এই ক্ষতির দায়ভার কে নেবে, সে প্রশ্ন এখন এলাকাবাসীর।

এলাকাবাসীর অভিযোগ, তানোর উপজেলায় দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সরবরাহে অনিয়ম, ভোল্টেজ সমস্যা ও কারিগরি ত্রুটি লেগেই রয়েছে। এসব বিষয়ে বারবার জানানো হলেও পিডিপি কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে প্রায়ই এমন দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের।

আরও পড়ুনঃ   বগুড়া সদর আসনে উপনির্বাচনে, বিএনপি-জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

ঘটনার বিষয়ে পিডিপি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তানোর জোনের সহকারী প্রকৌশলী জানান, ট্রান্সফরমারে সাময়িক সমস্যার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে তিনি বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST