৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার কাটাখালী থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার ছামাদের ছেলে শামীম (২৪), জাহাঙ্গীর আলমের ছেলে রতন আলী (২২), আলাউদ্দিনের ছেলে ওসমান গনি (২৬), সেলিম আলীর ছেলে জয়নাল আবেদীন (২২)। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ পিচ, মোবাইল ৪ টি, সীম কার্ড ৪ টি উদ্ধার করা হয়।
র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং শনিবার রাতে একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনাস্থলের অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ধৃত আসামীরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST