৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম

অনলাইন ডেস্ক : লাল বলের ক্রিকেট এখন ব্যাটারদের খেলা হয়ে গিয়েছে। বোলারদের ওপর ছড়ি ঘুরাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও আধিপত্য ধরে রেখেছেন ব্যাটাররা। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনন্য রেকর্ড হয়েছে দুই দলের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে।

রেকর্ডবুকে প্রথমবার জায়গা পেল এমন এক কীর্তি, যা কখনো ঘটেনি টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে—একই সিরিজে দুই দলের মিলিয়ে ৯ জন ব্যাটার ৪০০ বা তার বেশি রান করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল।

আরও পড়ুনঃ   শিগগিরই রপ্তানি তথ্য সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা

তালিকায় ভারতের পাঁচজন এবং ইংল্যান্ডের চার জন ক্রিকেটার রয়েছেন। ভারতীয়দের মধ্যে শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। স্বাগতিক ইংলিশদের মধ্যে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক রয়েছেন।

১৮৭৭ সালে মাঠে গড়িয়েছিল প্রথম টেস্ট ম্যাচ। ১৮৮৪ সালে প্রথমবার টেস্ট সিরিজ হয়েছিল। সেই হিসেবে ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি যেখানে আট জনের বেশি ব্যাটার ৪০০-র বেশি রান করেছেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার সিরিজে আট জনের রান ছিল ৪০০-র ওপর। ১৯৯৩ অ্যাশেজেও আট জন ৪০০-র ওপর রান করেছিলেন।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় মা-মেয়ে নিহত

এই সিরিজে রানের তালিকায় সবার ওপরে আছেন শুভমান গিল। ৫ টেস্টে ৭৫৪ রান করেছেন ভারতীয় অধিনায়ক। চারটি শতরান রয়েছে তার। দ্বিতীয় অবস্থানে আছেন জো রুট। তার রান ৫৩৭। কেএল রাহুল করেছেন ৫৩২ রান। চারে থাকা জাদেজা ৫১৬ রান করেছেন। পাঁচে ঋষভ পান্ত। তিনি ৪৭৯ করেছেন। এ ছাড়া চারশোর বেশি রান রয়েছে ডাকেট, ব্রুক, স্মিথ এবং যশস্বী জয়সওয়ালের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST