২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করা নিয়ে যা বললেন লিটন

অনলাইন ডেস্ক : নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া টি-টোয়েন্টির দায়িত্ব পালন করেছেন লিটন দাস। তবে মাস খানেক আগে জানা গিয়েছিল অধিনায়কত্ব করতে চান না শান্ত। ফলে পূর্ণ মেয়াদে নতুন কাউকে অধিনায়ক করতে পারে বিসিবি।

টি-টোয়েন্টিতে লিটনকে পূর্ণ দায়িত্ব দেওয়া হলে সেটা নেবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।’

আরও পড়ুনঃ   আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট: নিউ ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ন

‘ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়ত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৪০ জন অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি। ক্যারিবিয়ানদের ঘরের মাঠে আটকে রাখতে পেরেছেন এই অফ স্পিনার। তিন ম্যাচেই পাওয়ার প্লেতে দলকে ভালো শুরু এনে দেন এই বোলার। তাতে হয়েছেন সিরিজ সেরা।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি পুরানকে ভালো জানি। বিপিএলে তার সাথে খেলেছি এবং জানি তার ডানহাতি স্পিন বোলারের জন্য সে কঠিন ব্যাটার হলেও তার জন্য আমাদের ভিন্ন পরিকল্পনা ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST