২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনে ভোট জালিয়াতিসহ ১২ অভিযোগ ছাত্রদলের, পুনর্নির্বাচনের দাবি

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সাদী-বৈশাখী প্যানেল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন প্যানেলের ভিপি (সহ-সভাপতি) পদপ্রার্থী শেখ সাদী হাসান।

ছাত্রদলের প্যানেল মোট ১২টি অভিযোগ তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে: ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা, ভোটদাতাদের হাতে অমোচনীয় কালো দাগ না দেওয়া, আগের রাতে নিরাপত্তাহীনভাবে ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো, একটি নির্দিষ্ট দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ব্যালট পেপার ও ওএমআর মেশিন ছাপানোর অভিযোগ, অতিরিক্ত ব্যালট ছাপানো, কয়েকটি হলে জাল ভোট প্রদান, পোলিং অফিসারদের পক্ষপাতমূলক আচরণ, এজেন্ট নিয়োগে বাধা, ভোট ও ফলাফলের অমিল (প্রার্থীদের ভোটের যোগফল মোট ভোটের চেয়ে বেশি), কোথাও কোথাও ব্যালটে প্রার্থীর নাম না থাকা, বহিরাগতদের ক্যাম্পাসে জড়ো করে অবরুদ্ধ পরিবেশ তৈরি করা, কাজী নজরুল ইসলাম হলে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ২–৩ ঘণ্টা ভোটগ্রহণ।

আরও পড়ুনঃ   জামায়াতের আমিরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংবাদ সম্মেলনে শেখ সাদী বলেন, “জাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের যে আশাবাদ, তা নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা ও কারচুপির কারণে ধূলিসাৎ হয়েছে। এই নির্বাচন ছিল নির্বাচনের নামে এক প্রহসন।”

তিনি আরও জানান, এসব অনিয়ম সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও তারা গুরুত্ব দিচ্ছেন না এবং অভিযোগগুলো পাশ কাটিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের যৌথ সভা কাল

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী, যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আঞ্জুমান আরা ইকরা এবং প্যানেলের অন্যান্য সদস্যরা।

প্যানেলের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় নির্বাচন আয়োজন করা হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST