১৯ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল

অনলাইন ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে আজ (বুধবার) থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আর এদিনই ওয়ানডের নতুন হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম নম্বর ওয়ান ব্যাটারের জায়গা হারিয়েছেন। তাকে হটিয়ে ভারতীয় ওপেনার শুভমান গিল এখন ওয়ানডের শীর্ষ ব্যাটার। অন্যদিকে, রশিদ খানকে সরিয়ে ফরম্যাটটিতে নম্বর ওয়ান বোলার হয়েছেন শ্রীলঙ্কার মহেশ থিকশানা।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে। সুখবর নিয়েই এই টুর্নামেন্টে আগামীকাল (বুধবার) নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে শুভমান গিলের ভারত। দুবাইয়ে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারায় ভারত। যেখানে গিল সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। ৮৬.৩৩ গড়ে ২৫৯ রান করেছেন এই ডানহাতি ওপেনার।

আরও পড়ুনঃ   পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

ব্যাট হাতে এমন দারুণ ফর্মই মূলত গিলকে দুই থেকে একে তুলে দিয়েছে। এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ওয়ানডেতে নম্বর ওয়ান ব্যাটার হয়েছেন ২৫ বছর বয়সী এই ভারতীয় তারকা। অন্যদিকে, ব্যাট হাতে অধারাবাহিক বাবর এক ধাপ নেমে দুইয়ে অবস্থান করছেন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে তিনি বলার মতো রান পাননি। শীর্ষে থাকা গিলের রেটিং পয়েন্ট ৭৯৬ এবং বাবরের ৭৭৩। এরপর ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে যথাক্রমে আছেন রোহিত শর্মা, হেইনরিখ ক্লাসেন (এক ধাপ উন্নতি) ও ড্যারিল মিচেল (দুই ধাপ উন্নতি)।

এ ছাড়া ওয়ানডে ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ৬ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উন্নীত হয়েছে পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম কোনো লঙ্কান বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন স্পিনার থিকশানা। যার বদৌলতে এখন তিনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। যদিও তার লঙ্কানরা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে পারেনি।

আরও পড়ুনঃ   চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি

এই টুর্নামেন্টে আফগানিস্তান খেললেও, লম্বা সময় ওয়ানডে খেলা হয়নি রশিদ খানের। এই লেগস্পিনার ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দুইয়ে। শীর্ষে ওঠা থিকশানাও অবশ্য খুব বেশি (৬৮০ রেটিং) এগিয়ে নেই। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফের রশিদের শীর্ষস্থান দখলের সুযোগ থাকছে।

তাদের পর বোলারদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে নামিবিয়ার বার্নার্ড শোলজ, কুলদীপ যাদব (এক ধাপ উন্নতি) ও শাহিন আফ্রিদি (এক ধাপ অবনতি)। ৫ ধাপ এগিয়ে সাতে উঠেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

১

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

২

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

৩

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

৪

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

৫

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

৯

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১১

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

১৬

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

১৭

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

১৮

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

২০

Design & Developed by: BD IT HOST