১০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চীনে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১২

অনলাইন ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ের শান্তৌ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটেছে এ ঘটনা।

ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগে চার তলা সেই ভবনটিতে, তবে রাত ১০টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরও পড়ুনঃ   ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাইডেনের ‘না’

কিন্তু এই ৪০ মিনিট পুরো ভবনে আগুনের ধ্বংসযজ্ঞ ছিল ব্যাপক। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুনে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ ফুট পরিমাণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ভবনটি থেকে ৮ জনকে মৃত এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান তারা।

আরও পড়ুনঃ   আল কায়দার শীর্ষে নেতৃত্বে এখন ওসামার পুত্র হামজা

গুয়াংডং প্রদেশের পাশেই চীনের স্বায়ন্তশাসিত প্রদেশ হংকংয়ের অবস্থান। গত মাসে হংকংয়ের এক আবাসিক এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৬০ জন।

সূত্র : সিনহুয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST