১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি চার দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৯ জুন) রাজশাহী আসবেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

পরদিন শনিবার (২০ জুন) সকাল দশটায় রাজশাহী বরেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

আরও পড়ুনঃ   র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে ভুটানে গিয়ে অবনতি বাংলাদেশের

দুপুর তিনটায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। রাত আটটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার্স মেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রবিবার (২১ জুন) বিকাল পাঁচটায় আই-বাঁধ হাই টেক পার্কে ভারতীয় সহকারী হাইকমিশন কর্তৃক আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST