৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

চারঘাটে পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। (৪ মার্চ ) মঙ্গলবার চারঘাট চকমোক্তারপুর গ্রামে সকাল সাড়ে ৬ টার দিকে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসায়ীকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল করিম সুইট (৩৬)। সুইট চারঘাট চকমোক্তারপুর গ্রামের মোঃ কোবাদ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম। বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলম ও ফোর্স-সহ (৪ মার্চ) সকালে চারঘাট থানার তালতলা বাজার এলাকায় ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট চকমোক্তারপুর এলাকায় একটি আম বাগানের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইটকে আটক করে তার কাছে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ সাগর ইসলাম নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্ত মোঃ সাগর ইসলামসহ গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল করিম সুইটের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST