১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ২১ জনকে আটক করেছে পুলিশ। তবে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম। এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএমডিএর সদর দপ্তরে দুদকের অভিযান: অপারেটর নিয়োগ স্থগিত

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়াও সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ   জাতির প্রত্যাশার বাইরে সরকারকে কাজ না করার আহ্বান: জামায়াতের আমির

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম এখনি প্রকাশ করা হচ্ছে না।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST