২৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে কলাগাছের ভ্যালার বস্তায় মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকার পাগলা নদীতে ভেসে আসা কলার ভ্যালা থেকে মাদক ভর্তি দুইটি বস্তা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত গভীর রাতে ভ্যালা থেকে জব্দ করা বস্তায় নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে ৫৯ বিজিবি। এ সময় দুই বস্তা থেকে মোট ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পৌণে ৪ লক্ষ টাকা বলে নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক।

এ বিষয়ে শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিজিবি মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন পিরোজপুর এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে। এমন গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১২টায় শুক্রবার সোনামসজিদ বিওপির সুবেদার মো. শাহজাহান আলীর নেতৃত্বাধীন একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাগলা নদীর পার সংলগ্ন এলাকায় সুবিধাজনক স্থানে অবস্থান গ্রহণ করে অভিযান পরিচালনা করে। এমন সময় ভারতীয় চোরাকারবারীদের কলা গাছ দিয়ে তৈরীকৃত একটি ভ্যালা ভারতের অভ্যন্তর হতে বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীতে প্রবেশ করলে বিজিবি টহল দল তা জব্দ করে। পরবর্তীতে ভ্যালায় থাকা ২টি বস্তা থেকে ৩ লক্ষ ৭৯ হাজার ২ শত টাকার মোট ৪৭৪ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

আরও পড়ুনঃ   শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকা হতে নগদ টাকাসহ ২২ জুয়ারী গ্রেফতার

উদ্ধারকৃত মাদক ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST