২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

চন্দ্রিমা থানায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মিজানুর রহমান (৩০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকার হায়দার তালুকদারের ছেলে সাব্বির (২২) একজন ছাত্র। তার সাথে আসামি মিজানুর রহমান এবং পলাতক আসামি আব্দুল্লাহ, গোলাপ ও অন্তরের অর্থনৈতিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। ২৭ জুলাই রাত ৮ টায় সাব্বিরের সঙ্গে আসামিদের ছোটবনগ্রাম পশ্চিমপাড়া কৌটাপুকুর মোড়ে দেখা হলে তাদের সাথে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে আসামিরা তাকে এলোপাথাড়ি মারপিট করতে থাকে। এক পর্যায়ে আব্দুল্লাহ, গোলাপ ও অন্তর সাব্বিরকে ধরে রাখে এবং মিজানুর চাকু দিয়ে তার বুকের বাম পার্শ্বে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১০ টায় সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় সাব্বিরের বাবা চন্দ্রিমা থানায় একটি খুনের মামলা দায়ের করেন।
পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভুষন ব্যানার্জীর দিকনির্দেশনায় চন্দ্রিমা থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। পরবতীতে দিবাগত রাত পৌনে ২ টায় চন্দ্রিমা থানার এসআই রেজাউল করিম ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মিজানুরকে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া কৌটাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

২

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৩

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

৪

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

৫

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

৬

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

৭

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

৮

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

৯

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১০

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

১৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

১৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

১৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

২০

Design & Developed by: BD IT HOST