২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ক্রিকেটকে বিদায় জানালেন ধাওয়ান

অনলাইন ডেস্ক : জাতীয় দলে নেই লম্বা সময় ধরে। তরুণ শুভমান গিলের উড়ন্ত ফর্মের কাছে জায়গা হারিয়েছিলেন। তবু ঘরোয়া আসর আর আইপিএলে শিখর ধাওয়ান নিজেকে ধরে রেখেছিলেন। এবার ক্ষান্ত দিলেন সেসব জায়গা থেকেও। দেশের হয়ে ১৪ বছর সার্ভিস দেয়ার পর সব ধরণের ক্রিকেট থেকেই অবসরে গেলেন এই ওপেনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের খবরটি নিশ্চিত করেছেন ধাওয়ান। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধাওয়ান। ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়ে শিখর বললেন, আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ।

আরও পড়ুনঃ   ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

বাংলাদেশে ২০০৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ক্রিকেট দুনিয়ায় নিজের কথা জানান দিলেন ভারতীয় তরুণ শিখর ধাওয়ান। পরবর্তীতে তিনিই হলেন দেশটির নির্ভরযোগ্য ওপেনার। ব্যাট হাতে ভারতের কাণ্ডারি হয়ে থাকলেন অনেকটা দিন।

লম্বা এক যাত্রায় ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০,৮৬৭ রান করেছেন। সবশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে। দেশের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ২৬৯টি ম্যাচ। যেখানে ২৪টি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে ১৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

রোহিত শর্মার সঙ্গে তার জুটি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। বিশেষ করে আইসিসি প্রতিযোগিতায় রোহিত এবং ধাওয়ানের সাফল্য ছিল নজর কাড়া।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পাকিস্তানের প্রস্তাবে রাজি ভারত

ওয়ানডে ফরম্যাটে অষ্টম ব্যাটার হিসেবে ৪০ এর বেশি গড় ও ৯০ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে মোট ৫ হাজার রান করেছেন ধাওয়ান। এ তালিকায় ভারতের অপর দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। দেশের হয়ে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও বেশ সফল ধাওয়ান। দীর্ঘ ক্যারিয়ারে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন ধাওয়ান। যেখানে তিনি বর্তমানে কোহলির পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১২৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ২২১ ইনিংসে তার রান ৬ হাজার ৭৬৯।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST