২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এইচএসসি (বিএম/বিএমটি) শিক্ষাক্রমের স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী ৩০ আগস্ট (বুধবার) থেকে পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৩ জুলাই) পরীক্ষার নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী যেসব পরীক্ষা নানা কারণে স্থগিত হয়েছিল, সেগুলো নতুন সূচি অনুযায়ী আগামী ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং একাদশ শ্রেণির পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‍্যাব ডিজি

দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ‘অফিস ম্যানেজমেন্ট (২১৮২৬/১৮২৬)’, ‘কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-২ (২৩১২৮)’, ‘উচ্চতর হিসাববিজ্ঞান (২১২৮)’ পরীক্ষা। এ পরীক্ষাগুলো ৩০ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। এছাড়া ‘ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-২ (২৩৩২৮)’ পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)। তবে এটি কেবল গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

এরপরের সময়সূচিতে ৩ আগস্ট রোববার ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (২৩২৮)’ পরীক্ষা এবং ৬ আগস্ট (মঙ্গলবার) ‘ই- মার্কেটিং (২৩৪২৮)’ ও ‘ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা (২৪২৭)’ পরীক্ষা নেওয়া হবে।

একাদশ শ্রেণির পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী ৩০ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে ‘অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল (২১৮১৩/১৮১৬)’ এবং ‘কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১ (২৩১১৮)’ পরীক্ষা। এরপর ১৪ আগস্ট বৃহস্পতিবার (শুধু গোপালগঞ্জ জেলার জন্য) নেওয়া হবে ‘ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ (২৩৩১৮)’ পরীক্ষা। ৩ আগস্ট (রোববার) অনুষ্ঠিত হবে ‘ই- বিজনেস (২৩৪১৮)’ পরীক্ষা এবং ৬ আগস্ট (মঙ্গলবার) হবে ‘ব্যবসায় উদ্যোগ (২৪১)’ পরীক্ষা।

আরও পড়ুনঃ   কিংবদন্তী সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই

এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে ১৪ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে। প্রয়োজনে ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

কারিগরি বোর্ড আরও জানিয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচির বিশেষ নির্দেশাবলি ও অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST