৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

এবার ঈদে পূর্বাঞ্চলে ৮ জোড়া স্পেশাল ট্রেন, নেই পশ্চিমাঞ্চলে

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রার বাড়তি চাপের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেই আট জোড়া ঈদ স্পেশাল ট্রেনের একটিও পাচ্ছে না পশ্চিমাঞ্চল রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধীনে থাকা রাজশাহী কিংবা অন্য দুই বিভাগীয় শহর রংপুর ও খুলনা পায়নি বহুল কাঙ্ক্ষিত ঈদ স্পেশাল ট্রেন। তবে রেলওয়ের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহীর সামাজিক সংগঠন ও সচেতন সমাজের প্রতিনিধিরা। উত্তরাঞ্চলের সাথে বারবার এমন বৈষম্যের নিন্দাও জানিয়ে অবিলম্বে বিশেষ ট্রেন সুবিধা চালুর দাবি জানিয়েছেন তারা। অন্যথায় শিক্ষানগরীখ্যাত রাজশাহী থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাশাপাশি অন্য পেশাজীবীদেরও নিরাপদ ঈদযাত্রা হুমকিতে পড়তে পারে বলে মত তাদের।

সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী শিক্ষানগরী। এখানে হাজার হাজার শিক্ষার্থী, বেসরকারি ও সরকারি কর্মচারীরা থাকেন। তাদের নিরাপদে বাড়ি ফেরাতে রেলওয়ের উচিত ছিল একটি হলেও ঈদ স্পেশাল ট্রেন দেওয়া। কিন্তু তারা এটি করেননি। এভাবে বরাবরই রাজশাহীর মানুষের সাথে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, এসব সমস্য ও রাজশাহীবাসীর চাওয়া-পাওয়া দেখার জন্য জনপ্রতিনিধিরা আছেন। তাদেরই প্রধান দায়িত্ব এসব দেখা। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা আজকাল আর বাস-ট্রেনে চড়েন না, দামি গাড়ি আর বিমানে চড়েন। কাজেই এ নিয়ে তাদের মাথাব্যথা নেই। তবে বিষয়গুলো কোনোভাবেই এমন হওয়া উচিত নয় বলেও তিনি মত দেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী, রংপুর ও খুলনাতে এবার ঈদ স্পেশাল ট্রেন নেই। কেবল জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে একটা ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর রংপুর রুটে সম্প্রতি বুড়িমারী এক্সপ্রেস চালু হয়েছে। সেই কারণে ওই বিভাগে একটা ঈদ স্পেশাল দেওয়া হয়েছে। আর খুলনা-রাজশাহী বিভাগে কখনও ঈদ স্পেশাল ট্রেন ছিল না। পঞ্চগড় বা চিলাহাটি এলাকার লোকজন অনেক বেশি, রাস্তাঘাটও ভালো না সেই বিবেচনায় ঈদ স্পেশাল দেওয়া হয় বলেও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

এছাড়া ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ওদিকের যাত্রী চাপটা বেশি। তারা স্বাভাবিকভাবেই ছাদেই ভ্রমণ করতে চান। দেওয়ানগঞ্জে ট্রেনগুলো যায়, একদম ঠাসা থাকে। ঈদ স্পেশাল ট্রেন রেল পূর্বাঞ্চলের দখলে থাকার পেছনে অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি উল্লেখযোগ্য কারণ, বলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।

জানতে চাইলে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান বাদশা জানান, বিষয়টি নিয়ে নিয়ে তিনি এরই মধ্যে রেল মন্ত্রণালয়ে কথা বলেছেন। সেখানে রাজশাহীতে একটি ঈদ স্পেশাল ট্রেন দেওয়ার জন্যও বলেছেন। এখন দেখা যাক তারা কী করেন। তার চেষ্টা অব্যাহত আছে।

এর আগে গত ১৩ মার্চ রেলভবনে এক সংবাদ সম্মেলনে আসন্ন ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তের কথা জানান রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার শাহাদাত আলী। সিদ্ধান্তনুযায়ী ট্রেনগুলো চট্টগ্রাম, চাঁদপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, ভৈরব বাজার, কিশোরগঞ্জ ও চিলাহাটি রুটে চলবে। এছাড়া অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ২৪৮টি (পূর্বাঞ্চল ১৩২টি ও পশ্চিমাঞ্চল থেকে ১১৬ টি) লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST