৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প, জন্মোৎসবের আলোচনায় বক্তারা

স্টাফ রিপোর্টার : এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প। তাঁর প্রতিটি গানে আছে মানুষের হাসি-কান্না, প্রেম-বিরহ, সংগ্রাম ও আশার প্রতিধ্বনি। তিনি কেবল একজন সংগীতশিল্পী নন, তিনি ছিলেন এক অনন্য সুরের কারিগর, যিনি গানের মাধ্যমে জীবনের প্রতিচ্ছবি এঁকেছেন সাধারণ মানুষের হৃদয়ে। বাংলার সংগীত জগতে তাঁর অবদান কেবল অমর সুরের নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার এক জীবন্ত ইতিহাস।

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ৭০তম জন্মোৎসব উপলক্ষে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরের লালন মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা।

আলোচনায় বক্তারা আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র, বেতার, টেলিভিশন ও মঞ্চ—সব মাধ্যমেই তাঁর কণ্ঠ ছিল সুরেলা ও গভীর আবেগের প্রতীক। ‘বাংলার প্লেব্যাক সম্রাট’ খ্যাত এই কিংবদন্তি শিল্পী তাঁর গানে যেমন ভালোবাসার কথা বলেছেন, তেমনি বলেছেন বেদনা ও আশার কথাও। তাই এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের প্রতিটি রঙ, প্রতিটি স্পন্দনের গল্প।

আরও পড়ুনঃ   গণপরিষদ নির্বাচন নিয়ে কী ভাবছে নির্বাচন কমিশন

উৎসবের দ্বিতীয় দিনে লালন মুক্তমঞ্চজুড়ে ছিল দর্শক-শ্রোতাদের ভিড়। উৎসবের আবহে সারাক্ষণ বাজছিল এন্ড্রু কিশোরের অমর সব গান। উপস্থিত দর্শনার্থীরা অনেকেই চোখ ভেজালেন প্রিয় শিল্পীর স্মৃতিচারণে। আলোচনার পাশাপাশি পরিবেশিত হয় তাঁর জনপ্রিয় গানগুলো। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন“হায়রে মানুষ রঙিন ফানুস”, “জীবনের গল্প আছে বাকি অল্প”, “আমার সারা দেহ খেয়ো গো মাটি”, “চাঁদের সাথে রাতের পিরিতি”, “সবাই তো ভালোবাসা চায়”সহ অনেক বিখ্যাত গান।

জন্মোৎসবের আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিনই থাকবে আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা পাঠ ও স্মৃতি–চিত্র প্রদর্শনী। আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নন্দন সাহিত্য একাডেমির আজীবন সদস্য প্রফেসর অচিন্ত কুমার দত্ত। প্রধান আলোচক ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন। সভাপতিত্ব করেন শেখ সাইদুর রহমান সাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার লায়ন আব্দুল মালেক, সাংবাদিক আবু সালে মো. ফাত্তাহ ও ক্রীড়া সংগঠক আলতাব হোসেন মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেন, মোঃ কলিম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুনঃ   এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

আলোচনায় বক্তারা বলেন, এন্ড্রু কিশোরের জন্মভূমি রাজশাহী ছিল তাঁর প্রথম প্রেরণার উৎস। এখান থেকেই শুরু হয়েছিল তাঁর গানের যাত্রা, এখানেই ছিল শৈশব–কৈশোরের স্মৃতি। বক্তাদের মতে, তিনি ছিলেন এমন এক শিল্পী, যিনি ভালোবাসা, মানবতা ও জীবনের গল্প গানের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন।

প্রধান আলোচক রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন বলেন,“এন্ড্রু কিশোর ছিলেন আমাদের সময়ের সবচেয়ে সাহসী ও হৃদয়ের শিল্পী কণ্ঠরাজ । তিনি কণ্ঠের জাদুতে গান প্রেমি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।”

আলোচনা সভা শেষে বিশেষ অবদানের জন্য এন্ড্রু কিশোর স্মৃতি সম্মাননা – ২০২৫ প্রদান করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST