৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

এক বছর ধরে মর্গে পড়ে আছেন ৬ জন, পরিচয় মেলেনি, অজ্ঞাত হিসেবে আজ হবে দাফন

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত ৬ ব্যক্তির মরদেহ আঞ্জুমান মফিজুল এর কাছে হস্তান্তর করা হবে আজ বৃহস্পতিবার। গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে তাদের মরদেহ। এ দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। এতে করে অজ্ঞাত হিসেবেই আজ দাফন করা হবে তাদের।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি জানান, জুলাই আন্দোলনের গুলিতে নিহত ৬টি মরদেহ এক বছর ধরে অজ্ঞাত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত হয়নি। আমরা একটি চিঠি পেয়েছি আগামীকাল (আজ) সকাল ১১ টার দিকে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল এর কাছে এই লাশ ছয়টি হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত শেষে অজ্ঞাত এ লাশগুলো ঢাকা মেডিকেলের মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   আইপিএলের নতুন নিয়ম চালু হতেই ক্ষুব্ধ কলকাতা, বিসিসিআই বরাবর চিঠি

পুলিশ সূত্রে জানা যায়, এই অজ্ঞাত ৬টি লাশের মধ্যে ৩ টি যাত্রাবাড়ী থানার, ১টি পল্টন থানার ও ২ টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তাদের মরদেহ এখন পর্যন্ত কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST