১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকী, উচ্ছ্বসিত তিশা

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

নতুনদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী।

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল।’

ফারুকী আরও বলেন, ‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। সেটা যদি করতে পারি, তাহলে বুঝব- যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হয়েছে।’

আরও পড়ুনঃ   সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

সবশেষ ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি যদি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনে গ্রহণ করব।’

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় ফারুকীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

স্বামীর শপথ গ্রহণের একটি ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   দুবাইয়ে ঐশ্বরিয়ার ১৫ কোটি রুপির বাড়ি!

ভিডিওটি পোস্ট করে তিশা লেখেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন মোস্তফা সরয়ার ফারুকী। আলহামদুলিল্লাহ।’

অভিনেত্রীর এ পোস্টে নেটিজেনদের অনেকে মন্তব্য করে ফারুকীকে অভিবাদন জানাচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্টটি করার ১ ঘণ্টার মধ্যে সাড়ে ৫ হাজার রিঅ্যাকশন পড়ে।

তিশার সেই স্ট্যাটাসে ভক্তরাও ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে তার হাত ধরে এবার দেশের শোবিজাঙ্গনে বড় কিছু পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করেছেন তারা।

এদিন ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। বাকি দুজন হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

১

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

২

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৩

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৪

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৫

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৬

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৭

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৮

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৯

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১০

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১১

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১২

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৩

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৭

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST