৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগর পুলিশের অভিযানে জাল টাকা উদ্ধার: গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাজন আহমেদ (২২) রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর এলাকার মো: রেজাউল করিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন আল ফারুক ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।

আরও পড়ুনঃ   রাফায় বিস্ফোরণে নিহত ৮ ইসরায়েলি সেনা

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত পৌনে ২ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। এসময় দুইজন কৌশলে পালিয়ে যায়। আসামি রাজনের কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   পশ্চিমা বিশ্বকে ‘পারমাণবিক হামলার’ হুঁশিয়ারি পুতিনের

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ মহানগরীর বিভিন্ন এলাকায় অসাধু লোকজনের কাছে জাল নোট বিক্রয় করে আসছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

৩

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৪

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৫

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৬

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৭

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৮

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

১০

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১১

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১২

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৪

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৫

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৭

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৮

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৯

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST