২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় সেনা কর্মকর্তাসহ লেবাননের ৩ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : ইসরায়েলের হামলায় লেবাননের ৩ সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়ার সময় দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্যদের ওপর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের এক সেনা কর্মকর্তাও রয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ধারাবাহিক শক্তিশালী হামলা ও বিস্ফোরণের পর দেশটির সেনাদের ওপর এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ ওই ৩ সৈন্য নিহত হন।

আরও পড়ুনঃ   মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

এদিকে ইসরায়েলের হামলায় আরও ৩ লেবানিজ সৈন্যের নিহত হওয়ার এই ঘটনা ‘খুবই গুরুতর’ বলে উল্লেখ করেছেন আল জাজিরার সাংবাদিক ইমরান খান। লেবানন থেকে তিনি জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন লেবানিজ সেনা নিহত হয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। তবে লেবাননের সেনাবাহিনী এসব ক্ষেত্রে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করছে না। তারা যা করছে তা হলো সিভিল ডিফেন্স বা জরুরি পরিষেবাগুলোকে সহায়তা পরিষেবা প্রদান করা।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, সব যাত্রী নিহত

মূলত লেবাননের সেনাবাহিনী বেসামরিক জনগণকে সাহায্য করার চেষ্টা করছে এবং সেই কাজ করার ক্ষেত্রেও তাদের ওপর হামলা করছে ইসরায়েল। লেবাননের সেনাবাহিনীর জন্য এটা খুবই গুরুতর ঘটনা বলে জানিয়েছেন সাংবাদিক ইমরান খান।

এদিকে ইসরায়েলের হামলায় লেবাননে একদিনে ২৮ জন নিহত এবং আরও ১৩৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিনজুড়ে ইসরায়েলি হামলায় লেবাননে ২৮ জন নিহত হয়েছেন।

গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বশেষ হত্যাকাণ্ডসহ লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার ৫৭৪ জনে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST