৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু রেলসেতুর উদ্বোধন মোদির

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সর্বোচ্চ রেলসেতু ‘চেনাব রেল ব্রিজ’-এর উদ্বোধন করেছেন। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার চেনাব নদীর ওপরে নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে।

শ্রীনগর থেকে পিটিআই এ খবর জানায়।

ইস্পাত ও কংক্রিট দিয়ে তৈরি ১ হাজার ৩১৫ মিটার দীর্ঘ এই সেতুর মূল আর্চ চেনাব নদীর পানি পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার (১,১৭৭ ফুট) উঁচুতে—যা আইফেল টাওয়ারের (৩৩০ মিটার) চেয়েও ২৯ মিটার উঁচু। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এটি আগামী ১২০ বছর টিকে থাকবে এবং ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগের ঝড়েও স্থির থাকবে।

আরও পড়ুনঃ   মেক্সিকোয় বন্দুক হামলায় ৮ জন নিহত

চেনাব সেতুটি ‘উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ’ প্রকল্পের অংশ। এর মাধ্যমে কাশ্মীর উপত্যকা প্রথমবারের মতো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথে যুক্ত হলো। এই ২৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথে রয়েছে ৩৬টি সুড়ঙ্গ ও ৯৪৩টি সেতু।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত দুই, আহত ১১

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই প্রকল্প কেবল প্রকৌশল নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক।
আগামীকাল ৭ জুন থেকে শ্রীনগর ও কাত্রার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে।

এই রেল সংযোগ কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপজ্জনক পাহাড়ি পথের পরিবর্তে এখন সাশ্রয়ী, নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াতের পথ খুলে গেল কাশ্মীরবাসীর জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST