১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী, বড় ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক : শনিবার রাত থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। এবার সে দেশের সেনাপ্রধান জানিয়েছেন, তাদের আক্রমণ সমস্ত লক্ষ্য অর্জন করেছে। আর হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই তাদের। যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হয়, সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আক্রমণ আরও বড় হবে।

ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি বলেন, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত যে হামলা চালানো হয়েছে সেটি লক্ষ্য পূরণ করতে পেরেছে।
তার এমন মন্তব্য থেকে পরিষ্কার, আপাতত আর হামলা চালাবে না তেহেরান।

আরও পড়ুনঃ   সিরিয়ার চতুর্থ শহর দখল করে নিল বিদ্রোহীরা

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার প্রতিশোধ নিতে তেহেরানের এই ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ও পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুর কারণেই ইরান এ লড়াইকে ‘সীমাবদ্ধ’ রাখতে বাধ্য হয়েছে। এ ‘সীমিত সংঘর্ষে’র মাধ্যমে ইসরায়েলকে বার্তাটুকু দিয়ে রাখাই উদ্দেশ্য ছিল ইরানের।

আরও পড়ুনঃ   ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর উদ্দেশে বলেছেন, ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ করে সেটা মেনে নেবে না ওয়াশিংটন।

ফোনে তিনি নেতানিয়াহুকে বলেন, আপনি জিতে গিয়েছেন। সেই জয়টা নিয়েই থাকুন। আগামী দিনেও ইসরায়েলকে সাহায্য করবে আমেরিকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

৩

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

৪

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৬

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

৭

রাষ্ট্রের স্বার্থে কখনও আপস করেননি মওলানা ভাসানী : রিজভী

৮

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

৯

পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ বাংলাদেশের

১০

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি পিস্তল উদ্ধার

১১

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

১২

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ: রিজভী

১৩

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমিতে লাল নিশান

১৪

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

১৬

বিএনপি”র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৭

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা

১৮

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান

১৯

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের

২০

Design & Developed by: BD IT HOST