১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি কমিশনারের সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাত 

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে রাজশাহী মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে এ সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও সদস্য শেখ আরিফুল হক বনি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (নগর বিশেষ শাখা) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (পিওএম) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ   কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে সেবা দান করা হবে

বিএনপি নেতৃবৃন্দ বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহীতে বিভাগীয় শোভায্রাতা অনুষ্ঠিত হবে। এই শোভায্রাতা সফল করতে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বিঘ্নে এই শোভাযাত্র শেষ করতে তারা পুলিশের সহযোগিতা চান। সেইসাথে পুলিশকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তারা। তারা বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়। বিএনপি সন্ত্রাসীকান্ডকে ঘৃনা করে। তবে ৫আগস্ট পরিবর্তী সময়ে আওয়ামী প্রেতাত্তা দলের সাথে মিশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করে যাচ্ছে। ঐ সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য তারা কমিশনারের সহযোতিগা কামনা করেন।

তারা আরো বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আড়ালে আওয়ামী সন্ত্রাসীরা ভাঙ্গচুর করেছে। সাধারণ জনগণযে ভাঙ্গচুর করেনি এটা বলাও যাবেনা। কারন এটা হচ্ছে দীর্ঘদিনের চাপাক্ষোভ। ততকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনা আইন শৃংখলা বাহিনীকে গোলামে পরিণত করেছিলেন। এর মধ্যে অতিউৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্যরা বিরোধীদল নিধনে ব্যস্ত ছিলো। প্রতিটি নেতাকর্মী নামে একাধিক মিথ্যা মামলা রয়েছে। হাসিনা সরকারের আমলে তারা ঘরে থাকতে পারেননি। সেই অবস্থা আওে যেন না হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।

আরও পড়ুনঃ   নারী ফুটবল ম্যাচে হামলা, বাফুফের বিবৃতি

পুলিশ কমিশনার বিএনপি নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং আগামী ১৫ সেপ্টেম্বরের শোভাযাত্রা নির্বিঘ্নে করার জন্য সকল পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। তিনি বলেন অতিতকে আঁকড়ে পড়ে থাকলে সামনে কোন কাজ হবেনা। পুলিশ বাহিনী একটি সুশৃংখল বাহিনী। তবে কিছু সদস্যর কারনে এবং বিগত সরকারের অতি চাপে এই বাহিনীর ভাবমুর্তি কিছুটা হলেও ক্ষুন্ন হয়ছে। তবে এখন তারা আবারও জনগণের পাশে থেকে জনগনের বন্ধু হয়ে দেশের এবং আইন শৃংখলার উন্নয়নে কাজ করবেন। এই কাজে ছাত্র-জনতা, পেশাজীবীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST