৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী দল। তবে টি-টোয়েন্টি রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাচি অবস্থা টাইগ্রেসদের! সিরিজের প্রথম দুই ম্যাচে আইরিশদের কাছে পাত্তাই পেলো না নিগার সুলতানা জ্যোতির দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ৮৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানের মধ্যে উপরের সারির ৪ ব্যাটারকে হারায় তারা। পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে যোগ করেন ৪৮ রান।

আরও পড়ুনঃ   শিক্ষা মন্ত্রণালয়ের সংবর্ধনা ও পুরষ্কার পেলো বাগমারার ৪০ শিক্ষার্থী

তবে এই দুজনের বিদায়ের পর আবারও শুরু হয় ব্যাটারদের আসা যাওয়া। শারমিন আউট হন ৪৩ বলে ৩৮ রান করে। আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

বাংলাদেশের ব্যাটিং অর্ডারের আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরলেনা কেলি ও লরা ডেলানি। বাকি একটি উইকেট গেছে আলানা ড্যাজেল।

এর আগে আয়ারল্যান্ডের শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার গ্যাবি লুইস এবং অ্যামি হান্টার। গ্যাবি অবশ্য খানিক ধীরগতিরই ছিলেন। ১৪ রান করতে গিয়ে খেলেছিলেন বেশ অনেকটা ডটবল। কিছুটা গতি বাড়াতে গিয়েই নাহিদা আক্তারের বলে দিয়েছেন ক্যাচ। দিলারার দুর্দান্ত রিফ্লেক্সের কারণেই সাজঘরে ফিরতে হয় আইরিশ অধিনায়ককে।

আরও পড়ুনঃ   দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

অ্যামি হান্টারও খানিক পরেই ফেরেন। ২৩ বলে ২৩ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন তিনি। তবে ওরলা প্রেডেনগ্রাস্টই ছিলেন আজকের বড় স্কোরার। ২৫ বলে ৩২ রানের কার্যকরী একটা ইনিংস আসে ওয়ানডাউনে নামা এই ব্যাটারের কাছ থেকে। প্রেডেনগ্রাস্ট ফিরিয়ে আইরিশদের লাগাম টেনে ধরেন নাহিদা। আর অ্যামির উইকেট পেয়েছিলেন জান্নাতুল ফেরদৌস।

১৩তম ওভার থেকেই খানিক ধীর হয়ে পড়ে আইরিশদের রানের গতি। একের পর এক ডট বল খেলেছেন ক্রিজে থাকা ব্যাটাররা। শেষ পর্যন্ত বড় স্কোর আর করা হয়নি তাদের। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানেই থেমে যায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী নাহিদা। ২০ রান খরচায় ২ উইকেট তার। ১টি করে উইকেট পেয়েছেন জান্নাতুল ফেরদৌস, ফাহিমা এবং জাহানারা আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST