৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিক্রি বা প্রদর্শনের অভিযোগে আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. সবুজ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানান সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক টিম নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে এই অপরাধীর সন্ধান পায়। পরে মঙ্গলবার গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।অপরাধের কৌশল সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার সবুজ নিজের পরিচয় গোপন করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে দেশি-বিদেশি শিশু পর্নোগ্রাফি কনটেন্ট সংগ্রহ করে বিক্রি বা প্রদর্শনের উদ্দেশ্যে একটি ওয়েবসাইটে পোস্ট করতেন। ডিএমপির রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST