২০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আতিফ আসলামের কনসার্টে গানের সুযোগ না পেয়ে ক্ষুব্ধ মাশা

অনলাইন ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তানের গ্লোবাল সংগীত তারকা আতিফ আসলামের কনসার্টে আমন্ত্রণ পেয়েও পারফর্মের সুযোগ পাননি তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম।

তিনি অভিযোগ করেছেন, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) রাতে নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশা।

যেখানে তিনি লিখেছেন, ‘আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আমার ২০ মিনিটের পারফরমেন্স স্লট বাতিল হয়ে গেছে। দৃশ্যত একজন বিদেশী শিল্পীর জন্য একজন স্থানীয় শিল্পী স্লট বাতিল হতে পারে। তবে আমরা পৃথিবীর সামনে নিজেদের মর্যাদা নিজেরাই নিচু করি।’’

আরও পড়ুনঃ   তৃতীয় পাতা

এরপর আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে মাশা লেখেন, অভিনন্দন, ‘লেটস ভাইভ’! আপনাদের ক্রমাগত অপমান, অপদস্ত এবং প্রশ্নবোধক ব্যবহারের জন্য। একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল দিতে হবে।

ভক্তদের উদ্দেশে এই সংগীতশিল্পী লেখেন, ‘আমার প্রিয় মানুষগুলো, আমি আপনাদের জন্য সুন্দর একটি পারফরম্যান্স তৈরি করেছিলাম। কিন্তু আমি দুঃখিত, সেটা প্রকাশ করার সুযোগ হয়নি।’

এ বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে মুগ্ধতার কথা জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। পরে শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অংশ নেন তিনি। এদিন বিকেল ৫টা থেকে শুরু হয় কনসার্ট। যেখানে আতিফ গানে গানে মাতিয়ে তোলেন দর্শকদের।

অন্যদিকে ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘দুই দিনের দুনিয়া’র আলোচিত গান ‘টেকা পাখি’ দিয়ে আলোচনায় আসেন মাশা ইসলাম। এর আগেই ইউটিউবে নিজের চ্যানেলে বিভিন্ন গান আপলোড করে পরিচিতি পেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST