২৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আড়াই মাস পর আরো ৭ ফেডারেশনের কমিটি

অনলাইন ডেস্ক : ১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছিল। আড়াই মাস পর আজ দুপুরে আরো সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক এই সংস্থা। আজ ঘোষিত ফেডারেশনগুলো হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন।

জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদককে রয়েছে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে। বিগত কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সাঁতারের অন্যতম পৃষ্ঠপোষক। তাকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে সদস্য, বিগত কমিটির সদস্য নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করেছে এনএসসি।

১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ, বিমান ও বিকেএসপিতে একজন করে প্রতিনিধি থাকবে। দুইবারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ।

দেশের অন্যতম জনপ্রিয় ইনডোর খেলা টেবিল টেনিসের অ্যাডহক কমিটি ১৭ সদস্য বিশিষ্ট। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন টিটি সংক্রান্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেবিল টেনিসের অন্যতম কিংবদন্তী নাসিমুল হাসান কচিকে যুগ্ম সম্পাদক করেছে এনএসসি।

বিগত কমিটির অন্যতম আলোচিত ব্যক্তি খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হিসেবে রেখেছে। সাবেক টিটি খেলোয়াড় ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিনকে নিয়ে সভাপতির আলোচনা শোনা গেলেও শেষ পর্যন্ত মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

আরও পড়ুনঃ   এভারকেয়ার হাসপাতালের পথে তারেক রহমান

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভলিবল ফেডারেশনে সভাপতি পদে বিজিএমইএ সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক লতিফ শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, নৌ, বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন, লিঙ্কন সদস্য হিসেবে আছেন।

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। সেনা, আনসার ও বিকেএসপি থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। বিগত কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম।

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব)। তিনি বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ভারত্তোলনের সঙ্গে জড়িত। সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এসেছে। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মোঃ শহিদুল ইসলাম চৌধুরিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুনঃ   Don’t Call Demi A “Bad Girl” — She’s Just Speaking Out

ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম, রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শরিফুল হুদা রিপন এই ফেডারেশনের কোষাধ্যক্ষ করা হয়েছে।

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি, প্রধান পিবিআই মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎস ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামানকে। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে। খেলাধূলায় আগ্রহী পৃষ্ঠপোষক বিবেচনায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণ সম্পাদক করেছে। সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে সভাপতি করা হয়েছে।

ফুটবল, ক্রিকেট বাদে দেশের বাকি সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার/ক্রীড়া মন্ত্রণালয় মনোনয়ন দিয়ে থাকে। অন্য পদগুলোতে নির্বাচন হয়। আজ ঘোষিত অনেক ফেডারেশনের কমিটি মেয়াদোত্তীর্ণ বা নির্বাচিত ছিল। ২০১৮ সালের আইন অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ কমিটি বাতিল করে নতুন কমিটি প্রদানের এখতিয়ার রাখে। ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে সংস্কার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটি গঠন করে। সার্চ কমিটির সুপারিশের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ পর্যালোচনা করে বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ করছে। ফুটবল ও ক্রিকেট বাদে ৫৩ ফেডারেশন/অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদ এখন পর্যন্ত ১৬ টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। বাকি ৩৭ কমিটি কবে নাগাদ প্রকাশ হয় সেটা দেখার অপেক্ষায় ক্রীড়াঙ্গন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST