১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার পেশাদার ক্রিকেট ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পাঁচ বলের মধ্যে পাঁচটি উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।

ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডস দলের হয়ে খেলতে নেমে এমন কীর্তি গড়েন কার্টিস ক্যাম্ফার। পেশাদার পুরুষ ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম।

অবশ্য এর আগে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল জিম্বাবুয়ে নারী দলের অলরাউন্ডার কেলিস নডলোভুর। ২০২৪ সালে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইগলস উইমেন-এর বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি।

গতকাল (বৃহস্পতিবার) নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স করেন ২৬ বছর বয়সী ক্যাম্ফার। প্রথমে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করে দলকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। পরে বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেন।

আরও পড়ুনঃ   রাকসুর আল্টিমেটাম: পদত্যাগের খোঁজে বিভাগে বিভাগে সালাহউদ্দিন আম্মার

নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স একসময় ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান করছিল। তখনই ক্যাম্পার ১২তম ওভারের শেষ দুই বলে দুটি উইকেট ও ১৪তম ওভারের প্রথম তিন বলে আরও তিনটি উইকেট তুলে নেন। পাঁচ বলের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নিয়ে ক্যাম্ফার ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েন।

পাঁচ উইকেট যেভাবে এলো
১২তম ওভারের পঞ্চম বল—জারেড উইলসন—বোল্ড (ইন-সুইংয়ে অফ স্টাম্প ভাঙে)
১২তম ওভারের শেষ বল—গ্রাহাম হিউম—এলবিডব্লিউ
১৪তম ওভারের প্রথম বল—অ্যান্ডি ম্যাকব্রিন—মিডউইকেটে ক্যাচ
১৪তম ওভারের দ্বিতীয় বল—রবি মিলার—উইকেটরক্ষকের হাতে ক্যাচ
১৪তম ওভারের তৃতীয় বল—জোশ উইলসন—বোল্ড

আরও পড়ুনঃ   জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিলাম : জিএম কাদের

ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্ফার বলেন, “ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।” মজা করেই বলেন, “আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে সেটাই বিশেষ।”

ক্যাম্ফারের জন্যও এই পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, কারণ তিনি সম্প্রতি আঙুলের চোট থেকে ফিরেছেন। নিজের চোট কাটিয়ে ফেরার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “চোট পেলে আপনি একা হয়ে পড়েন, জিম আর পুনর্বাসনে সময়টা কঠিন। এখন দলে ফিরে আসতে পেরে, এমন পারফরম্যান্স দিতে পেরে ভালো লাগছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST