১০ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে হজচুক্তি স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ দ্বিপক্ষীয় এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে ২০২৭ সালে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের সুযোগ পাবেন।
চুক্তি সম্পাদন শেষে ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজচুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ২০২৬ সালের তুলনায় হজযাত্রীর কোটা পাঁচ হাজার বৃদ্ধি করেছেন। ২০২৭ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’এ ছয় জনসহ গ্রেপ্তার ১৭ জন

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীর কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। এ সীমাবদ্ধতা সত্ত্বেও কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, সেক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিতে বাংলাদেশকে কোটা বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে বলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য যা করার দরকার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ-এর প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে রাজকীয় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে হজযাত্রীর কোটা বৃদ্ধিতে সার্বিক সহায়তার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ   অতিরিক্ত শীতে নাটোরে ফেটে গেল রেললাইন!

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরো সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করে ধর্মমন্ত্রী হজযাত্রীদের সেবায় মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহিয়া আল মানাখারাহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো: সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলামসহ দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই সাবেক নেতাকে নিয়ে উত্তেজনা, মারধরের পর পুলিশি হেফাজতে

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার, ধ্বংস

২

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

৩

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে আবারো ফগার স্প্রে কার্যক্রম শুরু

৪

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

৫

পুঠিয়া-দুর্গাপুরের মানুষের পাশে মানবিক ভূমিকা রাখছেন ব্যারিস্টার রাজন

৬

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

৭

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

৮

নওগাঁ রাণীনগরে দস্যুতা মামলার প্রধান আসামীসহ আটক ২

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

ঔষধ সরবরাহ বন্ধের প্রতিকার চেয়ে বিভাগীয় কমিশনারে সহোযোগিতা চাইলেন ফারিয়া নেতৃবৃন্দ

১২

তানোরে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে সারের বাজারে অভিযান, ৬৩ হাজার টাকা জরিমানা

১৩

নগরীর ১৫০ কিশোরী পেল স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী

১৪

রাজশাহীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার,আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৫

নেত্রকোনায় ট্রেনে আগুন

১৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

১৭

২০২৭ সালে হজচুক্তি স্বাক্ষরিত, হজযাত্রীর কোটা ৮৩,৫০০ জন

১৮

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

১৯

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

২০

Design & Developed by: BD IT HOST