৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সেনা ইন্স্যুরেন্সকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি : সেনা কল্যাণ সংস্থার অঙ্গপ্রতিষ্ঠান সেনা ইন্স্যুরেন্স পিএলসি-কে অ্যাডভান্সড ক্যাশ মানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে সেনা ইনস্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অপারেশনস আরও সহজ ও সুবিধাজনক হবে।
এই চুক্তির অধীনে সেনা ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সেন্ট্রালাইজড সিস্টেমে নিজেদের পেমেন্ট, কালেকশন ও রিকনসিলিয়েশন কার্যক্রম আরও সহজ ও ঝামেলাহীনভাবে পরিচালনা করতে পারবে। ‘কর্পনেট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি ট্রানজ্যাকশন প্রসেসিং, রিয়েল-টাইম রিপোর্টিং এবং ইনভয়েসিংয়ের সুবিধা পাবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের ডিরেক্ট ডেবিট ফাংশনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ডিপোজিট ট্র্যাকিং ও রিকনসিলিয়েশন কার্যক্রম হবে নির্বিঘ্ন ও আরও উন্নত।
এছাড়াও, সেনা ইন্স্যুরেন্স রিয়েল-টাইম স্টেটমেন্ট ডেটাতে অ্যাক্সেস পাবে, যা প্রতিষ্ঠানটিকে ওভার-দ্য-কাউন্টার এবং ডিরেক্ট ডেবিট ইনস্ট্রাকশন থেকে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। এই বৈশিষ্ট্যটি বিমা প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা এবং গ্রহণযোগ্যতা বাড়াবে।
ব্র্যাক ব্যাংক সেনা ইন্স্যুরেন্সের সাথে একটি ব্যাংকাসুরেন্স চুক্তিও স্বাক্ষর করে। এর ফলে সেনা ইন্স্যুরেন্স আগামীতে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স বিজনেস পার্টনার হিসেবে কাজ করতে পারবে। এই পারস্পরিক সহযোগিতার ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাব্যক্ত করেন প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ব্র্যাক ব্যাংকের ১৮৭টি ব্রাঞ্চ এবং ৭৪টি সাব-ব্রাঞ্চের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সুবিধা কাজে লাগিয়ে সেনা ইন্স্যুরেন্স সারাদেশে নিজেদের কালেকশন কার্যক্রম আরও সুবিধাজনকভাবে পরিচালনা করতে পারবে। ব্র্যাক ব্যাংকের ২৪/৭ ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করবে, যা প্রতিষ্ঠানটির অপারেশনাল ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করার পাশাপাশি কার্যকারিতাও নিশ্চিত করবে।
৩০ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সেনা ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম, পিএসসি (অব.), II (Cert), ABIA, এবং ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম তারেক, হেড অব এসএমই লায়বিলিটি অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মাহবুবুর রহমান এবং এসএমই ব্যাংকিংযের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) এস.এম. আলমগীর হোসেন।
এই চুক্তিটি ব্যতিক্রমী সেবার সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গ্রাহক-কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

২

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৩

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৫

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৬

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৭

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১১

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১২

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৩

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৪

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৫

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৭

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৮

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৯

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST