১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আইনের মূল ভিত্তি থাকবে ইসলামিক আইনশাস্ত্র

অনলাইন ডেস্ক : সিরিয়ায় ইসলামিক আইনশাস্ত্রকে আইনের প্রধান ভিত্তি হিসেবে রাখা হবে। এছাড়া সাধারণ মানুষের বাক স্বাধীনতাও অক্ষুন্ন রাখা হবে। দেশটির নতুন সংবিধানের একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ইসলামিক আইনশাস্ত্রকে আইনের মূল ভিত্তি হিসেবে রেখে দেওয়া হয়েছে। এই খসড়া সংবিধানে স্বাক্ষর করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে নতুন সংবিধানের ৪৪টি আর্টিকেল পড়ে শোনান একজন আইন বিশেষজ্ঞ। তাকে প্রেসিডেন্ট আহমেদ আল-শারাই নিয়োগ দিয়েছেন।

আরও পড়ুনঃ   ফিলিস্তিনের স্বীকৃতি মানে ইসরায়েলের গলায় ছুরি ধরা : নেতানিয়াহু

গত বছরের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম। এই দলটির প্রধান নেতা হলেন আহমেদ আল শারা। তিনি ক্ষমতা নিয়ে প্রথমে আসাদ আমলের সংবিধান বাতিল করেন। এছাড়া যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারী সাধারণ মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করেছেন। বর্তমানে সিরিয়াকে পুনর্গঠনের চেষ্টা করা হচ্ছে। তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে। এরপর সেখানে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ   গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু

বাসার আল-আসাদ নিজ দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালানোয় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল পশ্চিমা দেশগুলো। এছাড়া বেশিরভাগ দেশ সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং রাষ্ট্রদূততে আবারও সিরিয়ায় পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এরমধ্যে সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে কানাডা নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST