১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : চলতি মাসেই শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী ‘এ’ দল। আসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নামে ‘এ’ দল হলেও এই সফরে খেলবেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তাদের সবার এই সিরিজের দলে থাকার বড় কারণ হল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করা।

আরও পড়ুনঃ   আনসার সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান সরকারের

এই সিরিজে দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশের এই লঙ্কা সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৮ সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও ১০ সেপ্টেম্বর কলোম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এরপর ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ফরম্যাটটির সব ম্যাচই হবে কলম্বোতে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু পি সারা ওভাল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

আরও পড়ুনঃ   আইপিএলে ফের বিতর্ক : আউট হননি, রিভিউ-ও নিতে পারলেন না

বাংলাদেশ নারী ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১০

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১১

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১২

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৩

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৪

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৬

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৭

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৮

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৯

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST