৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় বাগমারা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির নিন্দা

হেলাল উদ্দনী, বাগমারা : রাজশাহীর বাগমারায় সন্ত্রাসী বাহিনীর হাতে দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আটক রেখে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। দুই শিক্ষকের মধ্যে একজন হলেন উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী (সাধন) এবং নরদাশ ইউনিয়নের সৈয়দা ময়েজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান। প্রধান শিক্ষকের উপর ন্যাক্কার জনক হামলা ও আটক করে চাঁদা নেয়ার ঘটনায় শিক্ষক সহ সুশীল সমাজের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করেছেন শিক্ষক নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলীকে (সাধন) অপহরণ করেন তাহেরপুর এলাকার শাহিনুর ইসলাম, আলমগীর হোসেনসহ ১০ তরুণ ও যুবক। তাঁকে তাঁরা অজ্ঞাত স্থানে নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ঘরে আটক রেখে মারধর করেন অপহরণকারীরা। একপর্যায়ে তাঁর কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও বিকাশের মাধ্যমে পরিবারের কাছ থেকে আরও ১২ হাজার টাকা নেন অপহরণকারীরা। অপহরণকারীদের দাবির পরিেেপ্রক্ষিতে তাঁদের দুই ভরি সোনা, ৬০০ টাকা মূল্যের দুটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ফাঁকা চেকে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়। আক্কাছ আলী সাধন বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আক্কাছ আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর তিনি প্রকাশ্যে চলাফেরা করতেন না। অপহরণকারীরা চাঁদা দাবি করে আসছিলেন। মারধরের শিকার হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

আরও পড়ুনঃ   সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

অপরদিকে ৬ জানুয়ারি সকালে প্রতিষ্ঠান চলাকালীন সমেয় নরদাশের সৈয়দা ময়েজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানকে মারপিট করার লক্ষ্যে লাঠিসোটা নিয়ে অফিস কক্ষে হামলা করে। সে সময় অকথ্য ভাষায় গালাগালি করে সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। পরে তাকে অফিস কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেছে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম প্রায় ৩ ঘন্টা পর বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে। ওই ঘটনার পর থেকে সন্ত্রাসীদের ভয়ে প্রতিষ্ঠানে যেতে পারছেন না প্রধান শিক্ষক। আনিছুর রহমান বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করে আসছেন। ওই ঘটনায় আইন শৃংখলা বাহিনীর কাছে সরাসরি কোন অভিযোগ না দিলেও শিক্ষক সমিতিকে অবহিত করেন তিনি।

আরও পড়ুনঃ   প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

তবে প্রধান শিক্ষক আক্কাছ আলী সাধনকে আটক রেখে মারধর করে চাঁদা আদায় ও ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ। আটককৃতরা হলো তাহেরপুর চৌকিরপাড়া মহল্লার শাহিনুর ইসলাম (২৯) ও আলমগীর হোসেন (২৫)।

দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের উপর এমন হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু। তিনি আরো বলেন, কোন অপরাধী যেন আইনের হাত থেকে ছাড় না পায়। অপরাধী যারাই হোক তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক। কোন সন্ত্রাসী বাহিনী যেন শিক্ষকের উপর হামলা করতে না পারে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি।

এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষককে আটক পর মারধর করে মুক্তিপন আদায়, সোনা ও চেক নেয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। সেই সাথে চেক উদ্ধারের পাশাপাশি অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST