১৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

 মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা.কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল৷ তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র জনতা তা প্রতিরোধ করেছে৷

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা.কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রিজভী আরো বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ, ওয়াসিম আকরামসহ বীর শহীদদের স্মরণ করে বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন।তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে—এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ভারত চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক : রিজভী

 

তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের গলা টিপে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পায়। মূল স্বাধীনতার সুখ জিয়াউর রহমান দেশের মানুষকে দিয়েছিলেন।

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ হিসেবে অভিহিত করার প্রতিবাদে পুরো দেশ জেগে উঠেছিল। হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল।

আরও পড়ুনঃ   ফ্যাসিস্টরা বিদায় নিলেও ফ্যাসিজম রয়ে গেছে: জামায়াত আমির

রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা.ওয়াসিম হোসেন, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST