১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

শপথ নিলেন রাজশাহী বিভাগের ১৯ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানানো বিভাগীয় কমিশনার।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘জনপ্রতিনিধিদের লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। বর্তমান সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, মানুষের প্রত্যাশা বেড়েছে, জীবনযাত্রার মানও বেড়েছে। আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। দেশের উন্নয়ন আমাদেরই সেই স্বপ্ন পূরণ করতে হবে। সেই সক্ষমতা, দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস আমাদের আছে।’
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাহজাহান হোসেন বলেন, নওগাঁ জেলার সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলাম। বিগত সময়ে ক্ষমতায় থাকার সময় জনগণের আস্থা অর্জন করার জন্যই দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সাপাহার উপজেলাকে মডেল উপজেলায় হিসেবে গড়ে তুলতে চাই।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বকনিষ্ঠ উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। তিনি জানান, আমি প্রথমবারের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ আমার প্রতি আস্তা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।
উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিভাগের ৮ জেলার ১৯ টি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৯ জনসহ ৫৭ জন প্রতিনিধি নির্বাচিত হন। রাজশাহী বিভাগের ১৯ টি উপজেলা হলো- রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা; নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলা; নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা; পাবনা জেলার চাটমোহর, ভাংগুড়া ও ফরিদপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা; বগুড়া জেলার দুপচাঁচিয়া, আদমদীঘি ও কাহালু উপজেলা; জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার মোট ৫৭ জন জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST