১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগর আ.লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, ডা: তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, সদস্য হাবিবুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) ও জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি সমূহে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল স্তরের নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুনঃ   ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি নষ্ট ও রাজনৈতিক ভাবে নিষ্ক্রিয় করার জন্য কিছু কুচক্রী মহল হীন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের এহেন অপপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুশিয়ার করে বলতে চাই ভবিষ্যতে এই ধরণের নোংরা অপপ্রচার আমরা কোনভাবেই মেনে নিবো না, সাংগঠনিক ভাবে এর দাঁত ভাঙ্গা জবাব দিবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ আ জাহিদ, সদস্য নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, সৈয়দ হাফিজুর রহমান বাবু, এ্যাড. শামীমা আখতারী, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর তাঁতী লীগ সভাপতি আনিসুর রহমান আনার, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

৩

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৬

হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

৭

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

৮

ফুটপাত দখলমুক্ত করে হকারদের পুনর্বাসন করা হবে : রাসিক প্রশাসক

৯

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১০

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

১১

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

১২

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

১৩

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

১৪

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

১৫

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

১৬

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

১৭

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

১৮

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১৯

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০

Design & Developed by: BD IT HOST