৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ী ও তানোরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (৮ মে) রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের’ প্রথম ধাপের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আইন-শৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তায় সকাল আটটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সকাল থেকেই উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি ছিল।

এবার প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১ শত ৭টি, ভোট কক্ষ ৭ শত ১৫টি এবং মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ১ শত ৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮ শত ৭০ জন ও নারী ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ২ শত ৮৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

আরও পড়ুনঃ   দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অন্যদিকে তানোর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এ উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬১টি, ভোট কক্ষ ৪ শত ২৫টি এবং মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১ শত ৭৩ জন। এ উপজেলার মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯শত ৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২ শত ৬৬ জন।

আরও পড়ুনঃ   যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

সাধারণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ছিলো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য সদাপ্রস্তুত ছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভোট কেন্দ্রগুলোতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST