২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রাম হতে রাত ০৭.৩০ মিনিটে একজন মাদককারবারিকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী জেলা পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ জীবন বিশ্বাস ওরফে সেলিম (৩৫)। মোঃ জীবন বিশ্বাস ওরফে সেলিম রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ডিসেম্বর রাত ৭.২০ মিনিটে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ৭.৩০ মিনিটে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জীবন বিশ্বাস ওরফে সেলিমের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেট হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন ও একটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত হালকা লালচে বর্ণের অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ১

উল্লেখ্য, হেরোইন ও ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাট থানার মাদককারবারি মোঃ ইউনুস আলী ওরফে ডাক্তার নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা ও অন্যান্য মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেরোইন ও ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

২

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৪

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৫

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৬

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৭

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৯

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১০

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১১

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১২

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৪

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৬

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST