২১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা এবং বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টের ব্যাংকোয়েট হলে ‘জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাস্তবতা বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারক, সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সংলাপ ও সমন্বয় তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুনঃ   নতুন ঠিকানায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

সভায় রাজশাহীর ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি, স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং সাধারণ মানুষের জ্বালানিসংক্রান্ত দাবিনামা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সেচ, কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্বালানির ভূমিকা, সৌরশক্তি, ছাদভিত্তিক সোলার, কমিউনিটিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ, নারী ও তরুণদের অংশগ্রহণ এবং সবুজ উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের আয়োজন রাখা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত দেন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি সাবেক চেয়ারম্যান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), সাবেক অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাবেক রেক্টর।

আরও পড়ুনঃ   গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতা করছে একশনএইড বাংলাদেশ।

আয়োজকদের প্রত্যাশা, নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে জনগণকেন্দ্রিক সমাধান ও আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST