১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার প্রত্যয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার : নদীমাতৃক বাংলাদেশে দেশীয় প্রজাতির মাছের জীববৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। নদী-নালা, খাল-বিল আর হাওর-বাওড়ের দেশ বাংলাদেশ। একসময় এই উর্বর জলাভূমিগুলো ছিল দেশি প্রজাতির মাছে পরিপূর্ণ। কিন্তু কালের বিবর্তনে, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণে সেই চেনা রূপ আজ অনেকটাই ম্লান।

পুঁটি, টেংরা, খলসে, মলা, বাতাসিসহ বহু প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এই সংকটময় পরিস্থিতিতে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এই আয়োজন চলবে ২৪ আগস্ট পর্যন্ত। সেই লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এরপর একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়। পরে পিটিআই মিলনায়তনে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের জন্য জেলার সেরা ৪ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আগেই আম পাড়ছেন অসাধু ব্যবসায়ীরা

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া এবং মৎস্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. আব্দুল ওহায়েদ মন্ডল ও মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল, কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে, যা আমাদের খাদ্য শৃঙ্খল ও জীববৈচিত্র্যের জন্য অশনি সংকেত।” তিনি বিলুপ্তপ্রায় দেশি মাছের প্রজাতি রক্ষায় সরকারের অভয়াশ্রম তৈরির নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন এবং এই উদ্যোগ সফল করতে সরকারি দপ্তরের পাশাপাশি মৎস্যজীবী ও সাধারণ মানুষকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   উপদেষ্টার বিবৃতিতে হতাশ সাত কলেজ শিক্ষার্থীরা, রোববার ফের ব্লকেড

জেলা প্রশাসক আফিয়া আকতার তার বক্তব্যে বলেন, “রাজশাহী জেলা মৎস্য সম্পদে অত্যন্ত সম্ভাবনাময়। আমরা জেলার প্রতিটি উপজেলায় উপযুক্ত প্রাকৃতিক জলাশয় চিহ্নিত করে অভয়াশ্রম বাস্তবায়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করব।” তিনি মৎস্যজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অভয়াশ্রম রক্ষায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধে তিনি প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট নানা কারণে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়া এবং জলজ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দূষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহারকে মৎস্য সম্পদ ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

সংকট উত্তরণে প্রতিটি প্রাকৃতিক জলাশয়ের নির্দিষ্ট অংশকে অভয়াশ্রম হিসেবে ঘোষণার মাধ্যমে দেশীয় মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা এবং স্কুল-কলেজে সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST