১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছিনতাইয়ের ঘটনায় ল্যাপটপসহ আরও এক আসামিকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার শিরোইল বাস টার্মিনাল এলাকায় সংঘটিত ছিনতাইয়ের মামলার আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মো: হেলাল (২৩) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি মধ্যপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। গত ১৫ জুন দিবাবগত রাত সোয়া ৩ টায় চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর সকাল ৭টা ২০ মিনিটে নগরীর শিরোইল পুরাতন বাস টার্মিনালের সামনে এক নারী ছিনতাইয়ের শিকার হন। তিনি ব্যাটারিচালিত রিকশাযোগে ভদ্রা মোড় থেকে রেশম ভবন রোড হয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০,মাদকদ্রব্য উদ্ধার

ব্যাগে একটি সরকারি ল্যাপটপ, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, পেন ড্রাইভ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আনুমানিক ৫০০ টাকা ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর ডান হাতের আঙুল আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে মহানগর গোয়েন্দা পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় গত ১৩ জুন মামলার আরেক আসামি এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (২১) কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মো: হেলালের অবস্থান শনাক্ত করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

পরবর্তীতে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার অন্যান্য আলামত উদ্ধার করা সম্ভব। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST