১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশ দেশের খেলোয়াড়দের নিবন্ধন

স্টাফ রিপোর্টার : আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএফটি টেনিস টুর্নামেন্ট ২০২৫। টুর্নামেন্ট শেষ হবে ১০ অক্টোবর। আন্তর্জাতিক এ টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আইএফটি টেনিস টুর্নামেন্ট ২০২৫ এর খেলা পরিচালনা, খেলোয়াড়দের আবাসন, নিরাপত্তা, টেনিস কোর্টের সংস্কার, প্রটোকল এবং এ খেলার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর দুই উপজেলায় ৮ চেয়ারম্যান প্রার্থী

সভায় জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এরই মধ্যে ১৯ দেশের ১৪৯ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছে। নিবন্ধনের জন্য এখনও একদিন সময় বাকি আছে। যারা নিবন্ধন শেষ করেছে তাদের মধ্যে ১১০ জন ছেলে ও ৩৯ জন মেয়ে।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এই টুর্নামেন্ট রাজশাহী তথা দেশের জন্য মর্যাদার বিষয়, তাই টুর্নামেন্ট সফল করতে যা যা করা সম্ভব আমরা সবকিছুই করব। তিনি দ্রুততম সময়ে প্রয়োজনীয় উপকমিটি গঠন এবং উক্ত কমিটিগুলোর সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   ডিপিএল মঞ্চেও ব্যর্থ লিটন

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসন ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং টেনিস কমপ্লেক্স সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST