২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

যে কারণে কাঁদতে কাঁদতে প্রেমিকের কাছে যেতেন জাহ্নবী

অনলাইন ডেস্ক : নামজাদা কোনও বলিউড অভিনেতা বা ক্রিকেটার নন। জাহ্নবীর মন কেড়েছেন প্রচারের আলোর আড়ালে থাকা শিখর পাহাড়িয়া। মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি তিনি।

তারই প্রেমে মজেছেন বলিউডের অভিনেত্রী জাহ্নবী কপূর। এক সময় তাদের সম্পর্ককে ভক্ত-অনুরাগীদের থেকে আড়ালেই রাখতে চেয়েছিলেন। তবে খুব বেশি দিন গোপন রাখতে পারেননি। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতেই সম্পর্কে প্রায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।

তবে এবার নিজের প্রেমজীবন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন শ্রীদেবী-কন্যা। তবে এ বার জাহ্নবী জানান, শিখরই নাকি তার সঙ্গে প্রেম ভেঙেছিলেন। শিখরই সেই মানুষ, যার কারণে তীব্র মনঃকষ্টে ভুগেছেন।

আরও পড়ুনঃ   দীপিকাকে বাদ দিয়ে নতুন মুখ পেলেন পরিচালক

এ অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন,‘আমি আসলে আমার প্রেমিকের সঙ্গে প্রতি মাসেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতাম। তারপর দিন দুয়েক যেতে না যেতেই তার জন্যই কান্নাকাটি করতাম। শিখরই সেই মানুষ, যার কারণে প্রেমের ব্যথা কাকে বলে, সেটা বুঝেছি। তবে যার জন্য কষ্ট পেয়েছিলাম, পরে সেই আমার মনকে শান্ত করে।’

আরও পড়ুনঃ   রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঈদে মুক্তি পাচ্ছে না

শ্রীদেবী প্রয়াত হওয়ার পর থেকেই জাহ্নবীর পাশে ছিলেন শিখর। সেই সময় থেকেই নাকি জোড়া লাগে তাদের সম্পর্ক। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ধড়ক’। এই ছবির মাধ্যমেই বলিউড যাত্রা শুরু করেন জাহ্নবী। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ঈশান খট্টর।

ছবিতে জাহ্নবী-ঈশানের জুটি দর্শকের পছন্দ হয়েছিল। শোনা যায়, সেই সময় প্রেমিককে ছেড়ে ঈশানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সিনেমা শেষ হতেই নাকি পুরানো প্রেমিকের কাছেই ফেরেন জাহ্নবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST