২১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৪ হাজার কি. মি দূরের ঘাঁটিতে মিসাইল ছুড়ল ইরান

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার রাতে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায়।

এরমধ্যে একটি মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে আপনা আপনি ভূপাতিত হয়। আরেকটি মিসাইল লক্ষ্য করে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। কিন্তু ওই মিসাইলটিতে প্রতিরক্ষা মিসাইল হিট করেছিল কি না সেটি স্পষ্ট নয়। তবে দুটি মিসাইলের একটিও ঘাঁটি পর্যন্ত পৌঁছায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

দিয়েগো গার্সিয়া নামের এ ঘাঁটি ইরান থেকে ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ভাষ্য অনুযায়ী, ইরানের মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ হলো ২ হাজার কিলোমিটার।

তাহলে ইরান কীভাবে ৪ হাজার কিলোমিটার দূরের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ল সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুর তথ্য অনুযায়ী ইরানের বেশিরভাগ মিসাইল স্বল্পপাল্লার এবং মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল। যেগুলো যথাক্রমে ১ হাজার কিলোমিটার থেকে ৩ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। তবে কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমানে ‘অ্যাডভান্সড স্টেজে’ আছে। অর্থাৎ এগুলোর দূরত্ব বেড়েছে।

আরও পড়ুনঃ   যুদ্ধে ইউক্রেন ৪১০ সৈন্য হারিয়েছে: রাশিয়া

দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের একটি দ্বীপে অবস্থিত। একটি একটি কৌশলগত ঘাঁটি হিসেবে কাজ করে। সেখানে যুক্তরাষ্ট্র বোমারু, পারমাণবিক সাবমেরিন এবং গাইডেড মিসাইল বিধ্বংসী রাখে।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST