১৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মেসিই বিশ্বের সেরা ফুটবলার, তারপর ইয়ামাল : গাভি

অনলাইন ডেস্ক : নিজের সেরা সময় ইউরোপে কাটিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। বয়স আর ফিটনেস বিবেচনায় আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তবে এখনো তার পারফরম্যান্স মুগদ্ধ করে গাভিকে। তার চোখে এখনো বিশ্বের সেরা ফুটবলার মেসি। এই আর্জেন্টাইনের পরই তিনি রেখেছেন তরুণ লামিন ইয়ামালকে।

বার্সেলোনায় অভিষেকের পর থেকেই দুর্দান্ত ইয়ামাল। বয়সে তরুণ হলেও স্কিল দিয়ে এখনই সবার মনে জায়গা করে নিয়েছেন এই স্প্যানিশ। জাতীয় দলের হয়েও নিয়মিত পারফর্মার তিনি।

আরও পড়ুনঃ   এখনও ১১৭ মামলার আসামি খালেদা জিয়া ও তারেক রহমান

চলতি বছরেও এখনো পর্যন্ত দুর্দান্ত ১৭ বছর বয়সী এই উইঙ্গার। চলতি মৌসুমে ইতোমধ্যেই তিনি গোল করেছেন ৯টি। এছাড়া তিনি এসিস্ট করেছেন ১৩টি গোলে। সবমিলিয়ে সময়ের আলোচিত ফুটবলারদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।

ইয়ামাল এখনই বিশ্বের সেরা ফুটবলার হয়ে গেছেন কি না? এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, ‘হ্যাঁ, সে সেরা…।” তবে সঙ্গে সঙ্গেই তিনি যোগ করেন, ‘ওয়েল… লিওেনল মেসির পর… মেসির পর সে (ইয়ামাল) সেরা।’

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ সমাপনীতে যোগ দেবেন

ইয়ামালকে নিয়ে গাভির এমন মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বার্সেলোনার কোচ হান্সি ফ্লিককেও। তিনি বলেন, ‘আপনারা জানেন, গাভি একটু আবেগপ্রবণ। কাজেই আমিও বলছি, হ্যাঁ (মেসির পর ইয়ামাল সেরা)।’

‘এটা তো সবাই দেখতেই পাচ্ছে। সাধারণত বড় ম্যাচগুলিতেই বড় প্রতিভা ফুটে ওঠে এবং সে (ইয়ামাল) এটি এর মধ্যেই অনেকবার দেখিয়েছে। সে খুব ভালো পথেই আছে। তবে তার যত্ন নিতে হবে আমাদের।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

১

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

২

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৩

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

৪

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

৫

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

৬

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

৭

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১০

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৩

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

১৪

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

১৫

গাজীপুরে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়িতে আগুন

১৬

রাজশাহীতে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

১৭

রাবিতে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি

১৮

বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী হিরু আটক

১৯

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST