১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মণিপুরে সহিংসতা: পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা যেন কমছেই না। রাজ্যটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় ১০০ জন বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়েছেন।

দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মণিপুরে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পরে পুলিশের সাথে সংঘর্ষে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। মূলত দাবি আদায়ে দেওয়া আল্টিমেটাম দুপুর ১টায় শেষ হওয়ার সাথে সাথে অস্থিরতা শুরু হয়।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩

ইন্ডিয়া টুডে এনই বলছে, আল্টিমেটাম শেষ হওয়ার পর ছাত্র এবং তাদের সমর্থকরা রাজ্যটির গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। এরপরও সাড়া না পাওয়ায় হতাশ ছাত্ররা দুপুর ২টার দিকে গভর্নরের অফিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভ দ্রুত বাড়তে থাকে।

এরপর বিক্ষোভকারীরা অল্প দূরত্বে চলে আসার পর পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের সাসনে আগাতে বাধা দেয়। একইসঙ্গে সংলাপের জন্য প্রতিনিধি নিয়োগের আহ্বানও জানায় পুলিশ।

আরও পড়ুনঃ   তাপদাহের মাঝে হজের আনুষ্ঠানিকতা শুরু

তবে আলোচনার জন্য পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রদের অধিকাংশই রাজ্যপালের সাথে সরাসরি সাক্ষাতের বিষযে জোর দেন।

একপর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জেরে সংঘাত ছড়িয়ে পড়ে এবং এতে ছাত্রসহ বেশ কয়েকজন ব্যক্তি আহত হন এবং কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST