২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে গার্ড অব অনার প্রদান

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো.আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখেগেছেন।

রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   ‘মানসিক চাপে’ রাজশাহী কলেজ অধ্যক্ষের পদত্যাগ

বেনাপোল রেলস্টেশন সম্মুখে এই গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মানিক কুমার সাহা।

এ সময় কফিনে রাখা মরহুমের লাশের উপর ফুল রেখে বিদায় সংবর্ধনা জানান তারা।

বেনাপোল পোর্ট থানার একটি চৌকষ পুলিশদল করুণ সুরে ভিউকল বাজিয়ে নিজেদের কাঁধে থাকা রাইফেল নামিয়ে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে বিদায় অভিবাদন জানায়।

আরও পড়ুনঃ   রাজশাহী-৩ আসনে দাঁড়িপাল্লার পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন

মরহুমের পরিবারের সদস্য ছাড়াও শার্শা ও বেনাপোল এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও ঐ এলাকার অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ। তাকে সহযোগীতা করেন মসজিদের মোয়াজ্জিন মো.আব্দুল্লাহ।

জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

২

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৪

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

৫

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৬

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৭

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৯

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১১

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৩

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৬

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৭

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৮

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

২০

Design & Developed by: BD IT HOST