৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বেতন বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা।

শ্রমিক-কর্মচারীরা জানান, টানেলে ৬টি সেকশনে কয়েক’শ লোক কর্মরত আছেন। নিয়ম অনুযায়ী, বছর শেষে তাঁদের বেতন বৃদ্ধিতে বৈষম্য হয়। কারও বেতনের ৫ শতাংশ, আবার কারও ১০ শতাংশ বেতন বৃদ্ধি করে কর্তৃপক্ষ। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তবে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন তাঁরা।

আরও পড়ুনঃ   মান্দায় অধিক মুনাফার ফাঁদে সর্বশান্ত গ্রাহক

পরে টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শ্রমিক-কর্মচারীরা তাঁদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

আরও পড়ুনঃ   স্থলবন্দরে কোন চাঁদাবাজি রাখব না: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি

টানেলের ওয়ার্কশপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম বলেন, ‘বেতন নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ করেন। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে তাঁরা দেখা করে দাবি জানিয়েছেন। টানেলে এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

৩

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৪

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

৬

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

৭

খেলাধুলায় তরুণদের সম্পৃক্ত করার আহ্বান আরএমপি কমিশনারের

৮

দুর্গাপুরে পাচারকালে ২০ বস্তা সার জব্দ

৯

নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে সাতজনকে হুইলচেয়ার প্রদান

১১

বাগমারায় ইউএনও ও এসিল্যান্ডকে ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির শুভেচ্ছা

১২

বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

১৩

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নাটোর ২ অনলাইন প্রতারক গ্রেফতার

১৬

নগরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST