৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

নবজাতককে বুধবার (৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

স্টাফ রিপোর্টার : পৃথিবীর আলো দেখার পরই তার ঠাঁই হয়েছিল বালুর নিচে। লুঙ্গিতে মোড়ানো ছোট্ট শরীরটি পুঁতে রাখা হয়েছিল একটি আমবাগানে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় শিশুটি। স্থানীয় এক ব্যক্তির সহায়তায় ফিরে পায় নতুন জীবন। এবার তার নতুন ঠিকানা রাজশাহীর ছোটমনি নিবাস। সেখানে অন্য শিশুদের সঙ্গে বেড়ে উঠবে সে। পাবে নিরাপদ আশ্রয়, যত্ন আর ভালোবাসা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী এলাকার সেই নবজাতককে বুধবার (৪ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় শিশুটিকে রাজশাহীর বোয়ালিয়ায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই নিবাসে পাঠানোর ব্যবস্থা করে। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানালেন, মঙ্গলবার সকালে জালমাছমারী এলাকার একটি আমবাগানে বালুর মধ্যে পুঁতে রাখা অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি শিশুটিকে উদ্ধার করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশুটি সুস্থ রয়েছে। এরপর শুরু হয় তাকে নিরাপদ আশ্রয়ে রাখার আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া। সব আনুষ্ঠানিকতা শেষে শিশুটির দায়িত্ব দেওয়া হয় সমাজসেবা অধিদপ্তরের ছোটমনি নিবাসকে। বুধবার দুপুরে তাকে সেখানে হস্তান্তর করা হয়।

রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন বলেছেন, ‘আমি জেনেছি, নবজাতকটিকে ছোটমনি নিবাসে নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শিশুটির যথাযথ পরিচর্যার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দিয়েছি।’ তিনি আরো বললেন, ‘আমাদের এই ছোটমনি নিবাস তৈরি করা হয়েছে মূলত এমন শিশুদের জন্যই। এ ধরনের অনেক শিশু এখানে রয়েছে। তারা এখানেই বড় হচ্ছে, মানুষ হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটিও অন্য শিশুদের মতো বেড়ে উঠবে, মানুষ হবে- এটাই আমাদের প্রত্যাশা।’

আরও পড়ুনঃ   অনিয়মে জর্জরিত সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট!

যে আমবাগানে শিশুটির জীবনের শুরুতেই এমন নির্মম অভিজ্ঞতা হয়েছিল, সেখান থেকে এখন তার ঠিকানা নিরাপদ আশ্রয়ে। সামনে কী অপেক্ষা করছে, তা এখনই বলা যায় না। তবে ছোটমনি নিবাসে তার জন্য রয়েছে বেড়ে ওঠার সুযোগ। প্রয়োজনীয় পরিচর্যা ও স্নেহের পরশে অন্য শিশুদের মতো তার জীবনও এগিয়ে যাবে- এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে: প্রধান তথ্য কমিশনার

১

১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

২

বালুর নিচ থেকে উদ্ধার হওয়া নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ছোটমনি নিবাসে

৩

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে

৪

বাগমারায় আগুনে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে দাঁড়ালেন ইউএনও

৫

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৬

কৃষির সম্ভাবনা দেখতে রাজশাহীতে মন্ত্রী,কথা বলবেন চাষিদের সঙ্গে

৭

নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৮

বাঘায় কোডিনযুক্ত সিরাপ ও বিদেশি মদ উদ্ধার

৯

নগরীতে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১০

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১১

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সাক্ষাৎ

১২

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

১৪

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

১৫

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

১৬

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

১৭

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

১৮

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

১৯

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

২০

Design & Developed by: BD IT HOST